মেসির উড়ন্ত হেড অনন্য জোড়া গোলে জিতল মায়ামি

খেলা ডেস্ক: আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি পেশাদার ফুটবল ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ গোল তার, ভেঙেছেন অসংখ্য রেকর্ড। যদিও হেড দিয়ে করা গোল সংখ্যায় অনেক পিছিয়ে লিওনেল মেসি। অথচ তার পছন্দের গোলের প্রসঙ্গ উঠলে তিনি বার্সেলোনার হয়ে করা একটি হেডের কথা উল্লেখ করেছিল। সে পছন্দের কাজটা আরেকবার করলেন ইন্টার মায়ামির জার্সিতে খেলায়। মেসির উড়ন্ত হেড অনন্য জোড়া গোলে ন্যাশভিলে এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

            ম্যাচের নির্ধারিত সময়ে মায়ামি এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। কিছুটা নাটকীয়তা হয়েছে যোগ করা সময়ে, ৯৬ মিনিটে মেসি ব্যবধান বাড়ানোর ৬ মিনিট পর এক গোল শোধ করে ন্যাশভিলে। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৫৩ শতাংশ বল দখলে রেখে ১২ টি শট নেয় মায়ামি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৬ টি। বিপরীতে ৬ শটের মধ্যে ৩ টি লক্ষ্যে রাখতে পারে ন্যাশভিলে। সপ্তাহ খানেকের মাঝে ন্যাশভিলেকে দু’বার হারাল মায়ামি। এর আগে লিগপর্বের শেষ ম্যাচে ফ্লোরিডার ক্লাবটি মেসির হ্যাটট্রিকে ৫-২ গোলে জিতেছিল। আবারও জয়ের মাধ্যমে প্লে-অফে ‘বেস্ট অব থ্রি’ প্রথম রাউন্ডে এগিয়ে গেল হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি। ১৯ মিনিটে তাদের প্রথম লিড এনে দেন মেসি। লুইস সুয়ারেজের ক্রস বক্সের মাঝামাঝিতে দাঁড়ানো এ তারকা ডানদিকে শরীরটা হালকা শূন্যে ভাসিয়ে হেড দিয়েছে। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ বিরতিতে গড়ায়। ৬২ মিনিটে তাদেও আলেন্দের গোলে ব্যবধান ‍দ্বিগুণ করে মায়ামি। ইয়ান ফ্রে বাড়ানো ক্রসে গোলটি আসে হেড থেকে। এ ২-০ ব্যবধান নিয়ে ম্যাচ শেষের পথে ছিল। খেলা গড়ায় ইনজুরি সময়ে, যা শেষ হতে ১২ মিনিট পেরিয়েছে। যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে সম্ভবত ক্যারিয়ারের অন্যতম সহজ গোলটি করেছে মেসি। মায়ামি ফুটবলারের বাড়ানো বল হাতে আটকে রাখতে পারেননি ন্যাশভিলে গোলরক্ষক, ফসকে যাওয়া বলটি আলতোভাবে ফাঁকা জালে জড়ান তিনি। এরপর হানি মুখতারের গোলে ব্যবধান কমায় সফরকারীরা।

            মায়ামির সঙ্গে মাত্র একদিন আগে নতুন করে তিন বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন মহাতারকা। এর আগে এমএলএস নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করে যে তিনি গোল্ডেন বুট পাচ্ছেন তা নিশ্চিত হয়ে যায়। এমএলএস প্লে-অফ ম্যাচের আগে লিগের কমিশনার ডন গারবার পুরস্কারটি মেসির হাতে তুলে দেন। এরপর ম্যাচে তার উড়ন্ত গোল দিয়ে শুরু, শেষ পর্যন্ত এ আলবিসেলেস্তে ফরোয়ার্ড করলেন জোড়া গোল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *