চুনতি বন পুনরুদ্বারে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ

পুষ্পেন চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: এশিয়ান হাতির অন্যতম প্রাকৃতিক প্রজনন কেন্দ্র চুনতি অভয়ারণ্যের বন পুনরুদ্ধারে চুনতি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ২৫ হেক্টর জমিতে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১ টায় এ দেশীয় প্রজাতির চারারোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। একই সাথে অভয়ারণ্যের ভেতর আকাশমনি প্রজাতির বৃক্ষ অপসারণের উদ্যোগ নেয়া হয়।

            জানা যায়, চুনতি অভয়ারণ্যের গহীণ জঙ্গলে সাপমারা এলাকা থেকে এ দেশীয় প্রজাতির চারা রোপন কার্যক্রম শুরু হয়।

            এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে চুনতি বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান, রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন, বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার প্রমুখ।

            সভায় বক্তারা বলেন, চুনতি অভয়ারণ্য হলো এশিয়ান হাতীর অন্যতম আবাসস্থল। এছাড়া বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থান। এ বনকে রক্ষা করতে হলে দেশীয় প্রজাতির গাছ ও প্রাকৃতিক বনের বিকাশ করতে হবে। তা না হলে এ বনের জীববৈচিত্র রক্ষা পাবেনা। এছাড়া বর্তমান অবশিষ্ট এ অভয়ারণ্য যাতে আর ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে বনবিভাগের সজাগ দৃষ্টি রয়েছে। পাশাপাশি বনের অবৈধ দখলদারদের উচ্ছেদের উদ্যোগ নেয়া হবে বলে জানান তাঁরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *