বান্দরবানে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের আলোচনা সভা: বান্দরবান শাখার ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে বান্দরবান শহরের মেঘলা ক্যাফে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভা আয়োজন করে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের বান্দরবান শাখা।

            এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন পাইউত্রু মারমা। জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ম্যাকোওয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন কেন্দ্রীয় সহসাংগঠনিক মো: বাদশা মিয়া, বিশেষ অতিথি ছিলেন জেলার সহ-সভাপতি লুসি ত্রিপুরা। এ সময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম কো-অর্ডিনেটর মো: আকাশ, শুয়ালক ইউনিয়ন মহিলা মেম্বার মাসাথুই মারমা ও বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের নেতাকর্মীরা।

            এ সময় বক্তারা বলেন, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন হলো একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠন কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। এ সংগঠন হলো মানব সেবার সংগঠন। এ সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো গরীব, দুঃখী, অসহায়, স্বামী পরিত্যক্তা, অনাথ, পিছিয়ে পড়া মেধাবী ছাত্র / ছাত্রীদের নিয়ে কাজ করা। নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যেতে এ ফাউন্ডেশন দৃঢ় প্রতিজ্ঞ। বক্তারা আরো বলেন, একটি নির্বাহী কমিটির এমন ভাবে কাজ করা উচিৎ যেন সংগঠনের প্রতিটি সদস্য মনে করে এ সংগঠনটা তার নিজের। কারন আমি যদি প্রশ্ন করি একটি সংগঠন করে আসলে কি পাওয়া যায়। ভাল করে চিন্তা করলে কিছু আনন্দময় স্মৃতি ছাড়া আর কিছু পাওয়ার থাকেনা। এ সংগঠন জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের জন্য সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে সকলের জন্য কাজ করে যাচ্ছে।

            আলোচনা সভার শেষে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। কোয়াইসাংউ মারমা সভাপতি ও রোজালিন ত্রিপুরা সাধারণ সম্পাদক করে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন বান্দরবান শাখার ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *