বিশ্বের প্রবীণতম দীর্ঘায়ুর ব্যক্তি এথেল ক্যাটারহাম: ১১৬ তম জন্মদিন উদযাপন, জানালেন দীর্ঘায়ুর রহস্য

ফিচার ডেস্ক: বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ব্রিটিশ নারী এথেল ক্যাটারহাম ১১৬ বছরে পা দিয়েছেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ১১৬ তম জন্মদিন পালন করেছেন তিনি। ব্রাজিলের ইনাহ কানাবারো লুকাস নামের এক নারীর মৃত্যুর পর কয়েক মাস আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাব পান এথেল ক্যাটারহাম। ব্রিটেনের একটি আবাসিক বৃদ্ধাশ্রমে বসবাস করছেন ক্যাটারহাম। সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন কাটাবেন তা বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন তিনি নিজের গতিতে সময় কাটাবেন। ২০২৪ সালে মাত্র আট মাসের জন্য বিশ্বের প্রবীণতম পুরুষের খেতাব ধরে রেখেছিলেন ব্রিটিশ জন টিনিসউড। গত বছরের নভেম্বরে ১১২ বছর বয়সে মারা যান তিনি।

            এক বিবৃতিতে এ বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ বলেছে, চলতি বছর ১১৬ তম জন্মদিন উপলক্ষ্যে পাওয়া সকলের শুভেচ্ছা বার্তার জন্য এথেল ক্যাটারহাম ও তার পরিবার কৃতজ্ঞতা জানিয়েছে। তিনি কোন সাক্ষাৎকার দেবেন না। এ ক্ষেত্রে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস হয়তো একমাত্র ব্যতিক্রম হতে পারেন যা বোধগম্য। তিনি প্রপিতামহী ক্যাটারহাম রাজা সপ্তম এডওয়ার্ডের জীবিত থাকা শেষ প্রজন্মের প্রতিনিধি। গত বছর তিনি ১১৫ তম জন্মদিনে রাজা চার্লসের কাছ থেকে একটি শুভেচ্ছাপত্র পান। যেখানে এ মাইলফলককে ‘অসাধারণ সাফল্য’ তা উল্লেখ করেছিলেন তৃতীয় চার্লস।

            গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ব্যক্তির রেকর্ড ফরাসি নারী জিন ক্যালমেন্টের রয়েছে। ১৯৯৭ সালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১২২ বছর ১৬৪ দিন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পাঁচ বছর আগে ১৯০৯ সালের ২১ আগস্ট ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিপটন বেলিঙ্গার গ্রামে জন্মগ্রহণ করেন ক্যাটারহাম।

            যুক্তরাষ্ট্র ভিত্তিক জেরোন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপ (জিআরজি) ও লনজেভিকোয়েস্ট জানায়, গত এপ্রিলে ১১৬ বছর বয়সে ব্রাজিলের ইনাহ কানাবারোর মৃত্যুর পর ব্রিটেনের এথেল ক্যাটারহাম বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। লন্ডনের দক্ষিণে সারে অঞ্চলের বৃদ্ধাশ্রম বসবাস করছেন ক্যাটারহাম।

            নিজের দীর্ঘায়ুর রহস্য সম্পর্কে এক সাক্ষাৎকারে ক্যাটারহাম বলেছেন, কখনো কারও সঙ্গে ঝগড়া করি না। আমি অন্যদের কথা শুনি এবং নিজের মতো কাজ করি। ক্যাটারহামের পরিবারের সদস্যদের মাঝে তিনজন নাতি-নাতনি ও পাঁচজন প্রপৌত্র-প্রপৌত্রী রয়েছে। তার দুই মেয়ে ও স্বামী নরম্যান মারা গেছেন। প্রায় ১০০ বছর বয়স পর্যন্ত নিজে গাড়ি চালাতেন ক্যাটারহাম। এ বয়সে ব্রিজ খেলেন তিনি। এমনকি ২০২০ সালে ১১০ বছর বয়সে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছিলেন তা জানিয়েছে ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফ। সে বছর তিনি বিবিসিকে বলেছিলেন, জীবনের উত্থান-পতন সবকিছু তিনি সহজভাবে নিয়েছেন। তিনি কোন সময় রাগ করেন না।

সূত্র: এএফপি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *