জাতীয় মৎস্য সপ্তাহ: বান্দরবানে বিভিন্ন কর্মসুচি আয়োজন

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবাননে পালিত হয় জাতীয় মৎস্য সপ্তাহ। সোমবার (১৮ আগস্ট ) সকালে জেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শুরু করে পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উগলক্ষে বিভিন্ন কর্মসুচি আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা মৎস্য অধিদপ্তর। এ বছর প্রতিপাদ্য বিষয় ছিল অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে প্রধান অতিথি উপস্থিত থেকে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ।

            এরপর জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মৎস্য সম্পদ উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। মৎস্য চাষী সবাইকে মৎস্য সম্পদ বৃদ্ধিতে একসাথে কাজ করার আহবান জানান।

            এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিভাগ আহবায়ক খামলাই ম্রো। এ সময় বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো: ফরহাদ সরদার, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো: আবুল মনসুর, জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, জেলা পরিষদ সদস্য মুহাম্মদ আবুল কালাম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, সরকারী বেসরকারী বিভিন্ন দফরের উর্ধতন কর্মকর্তা ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *