
মথি ত্রিপুরা, থানচি প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়। এ আন্তর্জাতিক আদিবাসী দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ। শনিবার (৯ আগষ্ট) সকালে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়েছে। এ বর্ণাঢ্য র্যালীতে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নারী পুরুষের অংশগ্রহণ করে। এরপরে টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন আদিবাসী নারীরা নিজস্ব সংস্কৃতিতে নাচ গান পরিবেশন করে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, সাবেক রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা, ছোট মদক মৌজার হেডম্যান শিমন ত্রিপুরা, যুব নেতা রেইংচিং ম্রো, যুব নেতা সিংওয়াই মং মারমা, শিক্ষক বেনেডিক ত্রিপুরা, এনজিও কর্মী অন্তর খিয়াং প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৩ সালকে জাতিসংঘ প্রথমবার আদিবাসী বর্ষ ঘোষণা করে। পরের বছর ১৯৯৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস ঘোষণা করে এবং তা পালনের জন্য সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানানো হয়। এরপর ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম ২০০১ সালে বাংলাদেশে দিবসটি পালন করা শুরু করে। বাংলাদেশে ৫০ টি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তংচংঙ্গা, বম, চাক, খুমি, খিয়াং, লুসাই ও পাংখোয়া এ ১১ টি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। ১০ টি ভাষা ১১ টি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে রয়েছে নিজস্ব সংস্কৃতি।

