
জাতীয় ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করব। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনব। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত জুলাই পদযাত্রায় পথসভায় তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় স্থানীয় এনসিপি নেতারা ও সাধারণ মানুষ নাহিদ ইসলাম ও সারজিস আলমকে এক নজর দেখতে ভিড় করেন। এর পর তারা গাজীপুর জেলার রাজবাড়ি মাঠে আয়োজিত পদযাত্রায় অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের লড়াই শেষ হয় নাই। আমাদের নতুন বাংলাদেশ গড়ার লড়াই চলমান আছে। আজকে দেখেছেন গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে মহড়া দেওয়ার চেষ্টা করছে ভয় দেখিয়ে নাগরিক পার্টির জাতীয় গণঅভ্যুত্থানের শক্তিকে তারা রুখে দেওয়ার। গোপালগঞ্জে আমাদেরকে বাধা দিয়ে রাখা যায়নি। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা গাজীপুরের মাটিতে এসেছি। বাংলাদেশের ৬৪ টি জেলায় আমরা গিয়েছি, যাব। আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করব। মুজিব বাদদের আমরা বিচারের আওতায় আনব। দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে থাকার আহ্বান জানান। গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন তাদের সঙ্গে থাকবেন। তাদের জন্য দোয়া প্রার্থনা করেন।
গত ১ জুলাই নতুন দেশ গড়ার ডাক দিয়ে গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এনসিপি দলের জুলাই পদযাত্রা কর্মসূচি মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন ঘোষণা করেন নাহিদ ইসলাম। এ কর্মসূচি শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় ও চলবে ৩০ জুলাই পর্যন্ত।

