লোহাগাড়ায় এনসিপি দলের বৃক্ষরোপণ কর্মসূচী

পুষ্পেন চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে স্মরণ করে বৃক্ষরোপণ ও বিতরন কর্মসূচী পালন করেছে উপজেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতৃবৃন্দ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার চুনতি ইউনিয়নের রেল স্টেশন চত্বরে এ কর্মসূচী পালিত হয়েছে। এ সময় এক হাজার ফলদ বৃক্ষ বিভিন্ন পেশাজীবি মানুষের কাছে বিতরণ করা হয়।

            কর্মসূচীতে লোহাগাড়া এনসিপি দলের প্রধান সমন্বয়ক জহির উদ্দিন বলেন, জুলাই শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এ সকল বীর শহীদদের উপযুক্ত সন্মান প্রদর্শন করা আমাদের নৈতিক কর্তব্য। পাশাপাশি দেশের সমৃদ্ধিতে আগামীতে জনবান্ধব নানা কর্মসূচী পালন করবে এ কথা জানান স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ।

            এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমন্বয় কমিটির সদস্য মিনহাজ উদ্দিন, কাইসার হামিদ, শাহেদুল হক রনি, আমজাদ হোসেন, তাফহিমুর রহমান রাফি, মুহাম্মদ রাকিব, আবিরুল ইসলাম, আসরার হোসাইন, মুহাম্মদ আইমান প্রমুখ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *