
স্টাফ রিপোর্টার: রাঙ্গামাটিতে দেশ গড়তে জুলাই পদযাত্রার ২০ তম দিনে পদসভা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। রোববার (২০ জুলাই) দুপুর ১ টায় বনরূপা পেট্রোল পাম্প চত্বরে পদসভা আয়োজন করা হয়েছে। জুলাই পদযাত্রার পদসভা আয়োজন করে রাঙামাটি জেলা এনসিপি। পদসভায় প্রধান অতিথি ইপস্থিত ছিলেন এনসিপি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত হচ্ছে পদযাত্রার পথসভা যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী ও কর্মীসমাজ সক্রিয় অংশ নিচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, দেশ পুনর্গঠন, পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি, সংবিধানে সব জাতিগোষ্ঠী স্বিকৃতি, জুলাই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। মুজিববাদী ৭২ সালের সংবিধান শুধু জাতিগত বিভক্ত করেছে। মুজিববাদী ৭২ সালের সংবিধান বাতিল করে এ দেশে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে। জুলাই শহীদ ও আহতদের জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থান সেল গঠন করা হচ্ছে। এনসিপি জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ পরিবারের পাশে আছে এবং সবসময় থাকবে। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র হলে গণঅভ্যুত্থান একটি আইনি স্বীকৃতি পাবে।

এ সমাবেশে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এনসিপি দলের কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলে মূখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, যুগ্ম সচিব নাহিদা সরোয়ার নিভা, পার্বত্য অঞ্চল তত্বাবধায়ক ও যুগ্ন মুখ্য সংগঠক ইমন সৈয়দ। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও রাঙ্গামাটি জেলা এনসিপি দলের জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
স্মরণ, শ্রদ্ধা ও সংলাপ এ মূলমন্ত্রকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির-এনসিপি মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রার ২০তম দিন। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত হয় এক ঐতিহাসিক গণআন্দোলন যা পরবর্তীতে জুলাই অভ্যুত্থান নামে পরিচিতি পায়। গত ১ জুলাই নতুন দেশ গড়ার ডাক দিয়ে গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এনসিপি দলের জুলাই পদযাত্রা কর্মসূচি মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন ঘোষণা করেন নাহিদ ইসলাম। এ কর্মসূচি শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় ও চলবে ৩০ জুলাই পর্যন্ত।

