
জাতীয় ডেস্ক: আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ ও সহযোগী সংগঠন যুব শাখা জাতীয় যুবশক্তি। অ্যাডভোকেট মো. তরিকুল ইসলামকে নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক ও ডা. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়। শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক কমিটির নতুন নেতাদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে নতুন কমিটির মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সিনিয়র যুগ্ম সচিব দ্যুতি অরণ্য এবং মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মাহমুদ ইকবাল।
নবনিযুক্ত সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম জানিয়েছেন, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

