বান্দরবানে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত: উদযাপনে জাতীয়তাবাদী শ্রমিক দল

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়। এ বার মে দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল ‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে। শুক্রবার (০২ মে) বিকালে দিবসটি উপলক্ষে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়েছে। ‌র‌্যালি করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবু সাইদ মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ দিবসটি উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে বান্দরবান জেলার জাতীয়তাবাদী শ্রমিক দল।

            এ সময় বক্তারা বলেন, বর্তমান শাসন ব্যবস্থায় শ্রমজীবী মানুষ ন্যায্য মজুরি ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বে শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণাময় হয়ে উঠেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠা করা জরুরি। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আন্দোলন বেগবান করতে হবে। বক্তারা আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।

            জেলার জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস শুকুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এএম নাজিম উদ্দীন, প্রধান ভক্তা ছিলেন চট্রগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, বিশেষ অতিথি ছিলেন জেলার শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ আজম ও শ্রমিক দলের নেতাকর্মী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *