২৪এর ছাত্র জনতার আন্দোলনের ফসল ফ্যাসিষ্ট মুক্ত বাংলাদেশ: লোহাগাড়ায় শাহজাহান চৌধুরী

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামি আমির ও সাবেক এমপি আলহাজ শাহাজান চৌধুরী বলেছেন বড়ই কষ্টের বিনিময়ে ফ্যাসিষ্টদের হাত থেকে আমাদের প্রিয় জন্ম ভূমিকে একটা অবস্থায় এনেছি। বর্তমানে আমাদের চারটি চ্যালেঞ্জ এর মধ্যে সংবিধান, দূর্নীতির ব্যাপারে পদেক্ষেপ নেয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দূর্নীতি মুক্ত ও ঘুষ মুক্ত একটি জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা করা ।লোহাগাড়ায় একতা পরিবারের উদ্যোগে এক কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে শাহাজাহান চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) অনুষ্ঠত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা হাসান রউফি।

            শাহাজান চৌধুরী ব্যক্তব্যে বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা কোন অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত নয়। লোহাগাড়ায় উপজেলার পুটিবিলা, চুনতি এলাকায়  বালু মহলকে কেন্দ্র করে এলাকাবাসী ও অপর একটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে । এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসন সামাধানের প্রাণপণ চেষ্টা করেছেন। তারপরও কিছু ঘটনা ঘটেছে। বালু মহল নিয়ে সরকারী নিয়ম আছে। যাঁরা সরকারী বিধি মোতাবেক ইজারা নিবে তাদের সাথে সমঝেতা করে কাজ করতে হবে বলে উল্লেখ করেন শাহ্জাহান চৌধুরী। তিনি বলেন, আমাদের রিযিকের মালিক এক আল্লাহ্। জোর করে কোন কিছু করা বা জবরদস্তি করা ইসলামে জায়েজ নাই। অবৈধ ভাবে সম্পদ আহরণের পরিণতি ভয়ংকর।

            এই ইফতার মাহ্ফিলে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন জিএম ফরিদুল আলম, এডভোকেট রেজাউল করিম, মাস্টার মোবারক হোসেন। এছাড়াও শাহ্জাহান চৌধুরীর ব্যক্তিগত সচিব মোহাম্মদ আরমান, জামায়াত নেতা ইকবাল হোসেন, মো. আদিল, মো.আমির, মো.এনাম, মো.হেলাল ও দলীয় নেতাকর্মীসহ  ৫শতাধিক লোক এ ইফতার মাহ্ফিলে অংশগ্রহণ করেন। ইফতার মাহ্ফিলের সঞ্চালনায় ছিলেন মাওলানা মুসা তুরাইন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *