
পর্যটন ডেস্ক: বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলো দেখতে মনোমুগ্ধকর। গ্র্যান্ড ক্যানিয়ন, নায়াগ্রা জলপ্রপাত এবং গ্রেট ব্যারিয়ার রিফ এসব জায়গা ছাড়া বিশ্বে আরও অনেক জায়গা রয়েছে যা দেখতে বিস্ময়কর। পৃথিবীতে এমন অনেক বিস্ময়কর জায়গা আছে যা দেখতে অনেক সুন্দর এবং যা বিশ্বের মানচিত্রে দেখা যায় না। মানচিত্রে না দেখতে পাওয়ার কারণে অনেক মানুষ এ জায়গাগুলো সম্পর্কে জানে না। যা হয়তো আপনি জানেন না। জেনে নেওয়া যাক পৃথিবীর ৫ টি প্রাকৃতিক বিস্ময় মধ্যে ফিলিপাইনের চকোলেট হিলস।
চকোলেট হিলস ফিলিপাইন: চকোলেট হিলস হলো ফিলিপাইনের বোহল প্রদেশের একটি ভূতাত্ত্বিক গঠন। চকলেট হিলস বোহোলের একটি বিখ্যাত পর্যটক আকর্ষণ স্থান। এ স্থানকে দেশটির তৃতীয় জাতীয় ভূতাত্ত্বিক স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব দেয়া হয়েছে। চকোলেট হিলস শুষ্ক মৌসুমে তাদের চকোলেট রঙের কারণে বিখ্যাত। এখানে ১,২৬০ টি পাহাড় একত্রে আছে এবং প্রায় ১৯ বর্গ মাইল (৫০ বর্গ কিলোমিটার) এলাকা জুড়ে ১,৭৭৬ টি পাহাড় রয়েছে। বর্ষাকালে পাহাড়গুলো সবুজ ঘাসে ঢাকা থাকে কিন্তু বৃষ্টি থামলে ঘাস মরে যায়। ঘাস মরে গেলে পাহাড়ের রঙ চকোলেট রঙে রূপান্তরিত হয়। পাহাড়ের উচ্চতার পরিবর্তন হয়। পাহাড়ের উচ্চতা বেড়ে ৩৯৪ ফুট (১২০ মিটার) পর্যন্ত পৌঁছায়। পাহাড়গুলো পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। কিন্তু এখানে পর্যটকদের ঘুরতে দেয়া হয় না।

