পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জনগোষ্ঠীর বৈসাবি উৎসব: এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন

শিক্ষা ডেস্ক: সারাদেশে আগামী ১০ এপ্রিল থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষার রুটিনের সূচি অনুযায়ী ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এ দিন বৈসাবি উৎসব পড়ায় সূচি পরিবর্তনের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষাটি পেছানো হয়েছে। সংশোধিত পরীক্ষার রুটিনের সূচি অনুযায়ী, ১৩ এপ্রিলের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা পিছিয়ে আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে। তা ছাড়া, ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সময় সূচি অনুযায়ী, আগামী ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত সব ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ১২ ডিসেম্বর প্রকাশিত পরীক্ষার সূচিতে ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত সব ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এসএসসি সংশোধিত সময় সূচি প্রকাশ করা হয়েছে। এ বিজ্ঞপ্তিতে সই করেন পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার।

            পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জনগোষ্ঠীর বৈসাবি বা বৈসুক, সাংগ্রাইং ও বিঝু উৎসব শুরু হয় ১২ এপ্রিল থেকে। এসএসসি পরীক্ষার রুটিনের সূচি অনুযায়ী ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। এ দিন বৈসাবি উৎসব থাকায় এসএসসি পরীক্ষার রুটিনের সূচি পরিবর্তনের দাবি করা হয়। এ দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষাটি পেছানো হয়।

            এবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বাংলা ২য় পত্র পরীক্ষার মধ্য দিয়ে। পরীক্ষার রুটিনের সূচির নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

## **## SSC 2025 Routine দেখুন এখানে

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *