বান্দরবানের রোয়াংছড়িতে সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় ভলিবল টুর্নামেন্ট: বিজয়ী জেলা পুলিশ মহিলা ভলিবল দল ও আলিকদম ভলিবল টিম

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়িতে অনুষ্ঠিত হলো ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সম্প্রীতির মিছিলে বান্দরবান এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক জমকালো ফাইনাল ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। বান্দরবান সেনা রিজিয়ন সদর দপ্তরের পৃষ্ঠপোষকতায় এ ভলিবল টুর্নামেন্ট আয়োজন করে সম্মিলিত ক্রীড়া পরিষদ। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। এ ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় বান্দরবান জেলা পুলিশ মহিলা ভলিবল দল ও আলিকদম ভলিবল টিম বিজয়ী হয়। টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

            বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি। আরো অতিথি উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলার সাব জোন কমান্ডার মেজর এমূএম ইয়াসিন আজিজ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম।

            অনুষ্ঠানে প্রধান অতিথি জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি বলেন, এ ধরনের প্রতিযোগিতাগুলি কেবল ক্রীড়া নয়, এটি একটি মিলনমেলা। আমাদের উদ্দেশ্য হল তরুণদের মধ্যে শৃঙ্খলা এবং সততা গড়ে তোলা এবং তারা যেন একে অপরের সাথে সহযোগিতা করতে শিখে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ জানিয়ে তাদের ভবিষ্যত সফলতা কামনা করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *