বান্দরবানে বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল: ইসকন নিষিদ্ধ করার দাবি

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পরে জেলা সদরে বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ট্রাফিক মোড় শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

            এ সময় বক্তারা বলেন, এ পি পি এডভোকেট সাইফুল ইসলাম আরিফকে কুপিয়ে হত্যা, মসজিদ ও মসজিদের খাদেমের উপর হামলা, রাষ্ট্রদ্রোহী চিন্ময় দাস এর বিচার, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা, ভারতে মুসলিম হত্যা, ইসলাম ও বাংলাদেশ বিরোধী ভারতীয় চক্রান্ত বন্ধ করার দাবি করে। রাষ্ট্রের কাছে দাবি জানাই এডভোকেট সাইফুল ইসলাম আরিফের অতিদ্রুত হত্যার বিচার করতে হবে। এ উগ্রবাদী ইসকন সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আমরা বান্দরবান থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কঠোর অবস্থানে যাবো। বক্তারা আরো বলেন, এডভোকেট সাইফুল ইসলাম আরিফকে হত্যার ঘটনার পর ইসকনের মত এমন উগ্রবাদী, হিন্দুত্ববাদী সংগঠন যেন বাংলাদেশে আর মাথাচাড়া দিতে না পারে এজন্য সরকারের কাছে দৃষ্টি আহ্বান করছি। পরে মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *