বান্দরবানে কেএনএফ আস্থানায় সেনাবাহিনীর অভিযান: নিহত ৩ কেএনএফ সদস্য

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) ৩ সন্ত্রাসী নিহত হয়। অন্য সন্ত্রাসীরা গহীন জঙ্গলে পালিয়ে যায়। ররিবার (২৪ নভেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কেএনএফ এ আস্তানায় সেনাবাহিনীর অভিযান এখনো চলমান রয়েছে।

            জানা যায়, রুমার দুর্গম ১ নং পাইন্দু ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড কুত্তা ঝিড়ি মুননোয়াম পাড়া এলাকায় কেএনএফ এর আস্তানায় অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কেএনএফ সদস্যরা কুত্তা ঝিড়িতে অবস্থান করছেন তার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে কেএনএফ ৩ সন্ত্রাসী নিহত হয়। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।   ২০২০ সাল থেকে পার্বত্য জেলার পাহাড়ি সম্প্রদায়ের বম জনগোষ্ঠীর কিছু বিপথগামী যুবক কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলে। এদিকে তাদের সশস্ত্র কার্যক্রম বেড়ে যাওয়ায় তাদের নিমূর্লে ২০২২ সালের অক্টোবর মাস থেকে বান্দরবানে যৌথবাহিনীর অভিযান শুরু করে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *