প্রেস বিজ্ঞপ্তি/ ইউপিডিএফ/ তারিখ: ১৩ মে ২০২৪ খ্রি:

জবভ:                             উধঃব: ১৩ মে ২০২৪

 

প্রেস বিজ্ঞপ্তি

 

সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

১৫ মে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা অবরোধের ডাক

 

চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিল, রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ১৫ মে ২০২৪, বুধবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। আজ সোমবার (১৩ মে ২০২৪) রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে উক্ত অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগি গণসংগঠনসমূহ এবং সচেতন নাগরিক সমাজ ও সাজেক কার্বারি এসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে।

            সমাবেশে প্রদত্ত বক্তব্যে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগণ তথা স্থায়ী বাসিন্দারা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের মাধ্যমে কিছুটা হলেও প্রথাগত অধিকার ভোগ করে আসছে। কিন্তু সরকার এই অধিকারকে সুরক্ষা না দিয়ে উল্টো আদালতের মাধ্যমে আইনটি বাতিল বা অকার্যকর করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, আইনটি না থাকলে রাজা হেডম্যান, কার্বারীর পদবিও বিলুপ্ত হয়ে যাবে, তাদের আর কোন ক্ষমতা থাকবে না। তাই পার্বত্য চট্টগ্রামের জনগণ এ ষড়যন্ত্র মেনে নেবে না, তারা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।

            খাগড়াছড়ি জেলায় খাগড়াছড়ি সদরের স্বনির্ভর, পানছড়ি বাজার, দীঘিনালা, মহালছড়ি, গুইমারা, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি ও রামগড় এবং রাঙামাটি জেলার বাঘাইছড়ি, কুদুকছড়ি, সাজেক, কাউখালি, নানিয়াচর ও লংগদুতে সমাবেশগুলো অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নারী পুরুষ প্রচণ্ড গরম উপেক্ষা এই প্রতিবাদ সমাবেশে যোগ দেন।

বার্তা প্রেরক

 

নিরন চাকমা

প্রচার ও প্রকাশনা বিভাগ

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *