অনূর্ধ্ব-১৯ সাফ নারী ফুটবল: ভারত বাংলাদেশ চ্যাম্পিয়ন

খেলা ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নানা ঘটনার জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ ও ভারত উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন করা হয়েছে। তবে টুর্নামেন্টের বাইলজে (আইন) নেই যুগ্ম শিরোপা। যুগ্ম চ্যাম্পিয়ন সিদ্ধান্ত হওয়ায় ভারত চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরবে। বাংলাদেশকে কিছু দিন পর ট্রফি দেওয়া হবে বলেও জানান সাফ সম্পাদক। এখন ভারত ট্রফি নিয়ে যাবে। বাংলাদেশকে কিছু দিনের মধ্যে দেওয়া হবে। টুর্নামেন্ট সেরা, ফেয়ার প্লে পুরস্কারগুলো পরবর্তীতে দেওয়া হবে। এরপরও সাফের স্বার্থে যৌথ চ্যাম্পিয়ন করা হয়েছে বলে জানান সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

            যুগ্ম শিরোপা দেওয়ার প্রেক্ষাপট বর্ণনা করলেন সাফ সম্পাদক। তিনি বলেন, ম্যাচ কমিশনারের ভুলে এটা হয়েছে। পরবর্তীতে ম্যাচ কমিশনার ও আমাদের পক্ষ থেকে তিনটি প্রস্তাব ছিল। ম্যাচ বাতিল করা, যুগ্ম শিরোপা অথবা আবার সাডেন ডেথ শুরু করা। ভারত কোনো প্রস্তাবে রাজি ছিল না। এরপর নানা আলোচনার পর যুগ্ম চ্যাম্পিয়নে সম্মত হয়েছে। সাফের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীলঙ্কার ম্যাচ কমিশনারের ভুল সিদ্ধান্তে এমন ঘটনা। এ ঘটনায় টুর্নামেন্টের আয়োজক সাফের দায় দেখছেন না সাফ সম্পাদক, এটা ম্যাচ কমিশনারের ভুল। সে রেগুলেশন্স সঠিকভাবে পড়েননি। তিনি এএফসি শীর্ষ ম্যাচ কমিশনার। এরপর এমন ভুল করেছে। এখানে সাফের কোনো ভুল নেই, কারণ ম্যাচ পরিচালনার দায়িত্ব রেফারি ও কমিশনারের।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *