এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের সংক্ষিপ্ত সিলেবাসে হবে

শিক্ষা ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪ সালের সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হবে এবং সময় তিন ঘণ্টাই থাকবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

            বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এনসিটিবি প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

            এর আগে গত ২০ জুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সভায় জানানো হয়। বছর অর্থাৎ ২০২৩ সালের জন্য প্রস্তুত করা সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *