দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত লি জে-মিয়ং

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লি জে-মিয়ং। দীর্ঘ রাজনৈতিক বিশৃঙ্খলার পর এ নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির বিরোধী এ নেতা। পূর্ব এশিয়ার এ দেশটিতে সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে তা সামাল দেওয়া এখন লি জে-মিয়ংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

            সংবাদমাধ্যমটি বলছে, দক্ষিণ কোরিয়ায় কয়েক মাস ধরে চলা রাজনৈতিক সংকট ও বিশৃঙ্খলার পর প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন বিরোধী নেতা লি জে-মিয়ং। মূলত এ নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয় সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সামরিক শাসন জারির চেষ্টায়। তার এ স্বল্পস্থায়ী ও চরম বিতর্কিত সে পদক্ষেপ দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত পার্লামেন্ট তাকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। বর্তমানে তিনি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। মূলত এ ঘটনাগুলোর পর দেশজুড়ে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হ।, তা সামাল দেওয়া এখন লি জে-মিয়ংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

            নির্বাচনে মিয়ংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির (পিপিপি) প্রার্থী কিম মুন-সু। তিনি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের মন্ত্রিসভার সদস্য ছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জরিপে পিছিয়ে থাকা কিম নির্বাচনের প্রাথমিক ফলাফল দেখে পরাজয় স্বীকার করেন এবং লিকে বিজয়ের জন্য অভিনন্দন জানান। লি নিজে একাধিক রাজনৈতিক বিতর্ক ও দুর্নীতির অভিযোগে আলোচিত হয়েছেন। ব্যক্তিগত ও পারিবারিক কেলেঙ্কারি তার বিরুদ্ধে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছিল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *