ইরানের হামলা চালিয়েছে ইসরায়েল: সশস্ত্র বাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধানসহ ২০ জ্যেষ্ঠ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের হামলায় ইরানের দেশটির সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহসহ অন্তত ২০ জন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছে। শুক্রবার (১৩ জুন) গভির রাতে ইসরায়েলের বিমান বাহিনী এ হামলা চালিয়েছে।

            বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানে আইআরজিসির একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে জেষ্ঠ্য কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ। বৈঠক শুরুর কিছুক্ষণ পর কমান্ড সেন্টারটি লক্ষ্য করে বাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের যুদ্ধ বিমান। এতে আমির আলী হাজিজাদেহসহ ২০ জন জ্যেষ্ঠ কমান্ডার ঘটনস্থলে নিহত হন। এ হামলায় নিহত হয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান জেনারেল হোসাইন সালামি, খতম আল আনবিয়া হেডকোয়ার্টার প্রধান লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশীদ, আইআরজিএসের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার আমির আলী হাজিজাদেহসহ বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের কমান্ডার ও সামরিক কর্মকর্তা। এছাড়া প্রাণ হারিয়েছেন ইরানের দুই পরমাণু বিজ্ঞানীয় ফেরেয়দুন আব্বাসি এবং মোহাম্মদ মাহদি তেহরাঞ্চি। ফেরেয়দুন আব্বাসি ইরানের পরমাণু প্রকল্পের প্রধান ছিলেন।হাজিজাদেহ প্রয়াণ ইরানের জন্য একটি বড় ধাক্কা, কারণ বিমানবাহিনীল পাশাপাশি তিনি দেশটির ক্ষেপণাস্ত্র প্রকল্পের প্রধান ছিলেন। ২০২৪ সালের এপ্রিলে ইসরায়েল এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল আইআরজিএস, সে দু’টি হামলার মাস্টারমাইন্ড ছিলেন তিনি। নিহত কমান্ডারদের মধ্যে আইআরজিসি ড্রোন ইউনিট এবং এয়ার ডিফেন্স ইউনিটের প্রধান ছিলেন উল্লেখ করা হয়েছে আইআরজিসির বিবৃতিতে।

            সিএনএন বলছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান (চিফ অব স্টাফ) মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসরায়েলের রাতভর চালানো বিমান হামলায় নিহত হয়েছেন তা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইএনএন।। মোহাম্মদ বাঘেরি ছিলেন ইরানি সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং তিনিই দ্বিতীয় গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তি, যিনি এ নজিরবিহীন ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন। এর আগে একই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামির মৃত্যুর খবর নিশ্চিত করে একাধিক ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।

সূত্র : রয়টার্স, টাইমস অব ইসরায়েল, সিএনএন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *