
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সামি অঞ্চলে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রোববার (১৩ এপ্রিল) সকালে মিসাইল হামলা ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ বেসামরিক মানুষ নিহত হয়। সামির ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার এ তথ্য জানিয়েছে। ইউক্রেন গত কয়েক দিন ধরে সতর্কতা দিয়ে আসছে। তাদের সামি অঞ্চল দিয়ে এগিয়ে আসতে পারে রুশ বাহিনী। তাদের এমন সতর্কতার মধ্যে সামিতে ভয়াবহ মিসাইল হামলার ঘটনা ঘটল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কয়েকটি পোড়া গাড়ি পড়ে রয়েছে। এছাড়া সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার পর পর জানান, রুশ বাহিনী সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। যাদের যুদ্ধের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বিশ্ববাসীকে ‘কঠোর প্রতিক্রিয়ার’ আহ্বান জানিয়েছে।
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে দুই দেশকে আলোচনার টেবিলে আনেন। তবে এ আলোচনা এখনো সফল হয়নি। ইউক্রেনের অভিযোগ যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার পক্ষে অবস্থান করছে।
সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল

