যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত: নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর উপপ্রধানকে বরখাস্তের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ছিলেন। এছাড়া একই দিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর (অবঃ) লেফটেনেন্ট জেনারেল জন ডান কেইনকে দায়িত্ব দিয়েছেন তিনি। যা একটি অভূতপূর্ব সিদ্ধান্ত। কারণ এ সামরিক কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি চার স্টার জেনারেল না।

            নৌবাহিনীর প্রধান লিসা ফ্রাঙ্কচেট্টি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম জয়েন্ট চিফ অব স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন। ২০২৪ সালে ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী এ সামরিক কর্মকর্তার সমালোচনা করেছিলেন। একজন নারীকে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়ায় তিনি অখুশি হয়েছিলেন। তিনি তার বইয়ে লিসা ফ্রাঙ্কচেট্টিকে নিয়ে লিখেছিলেন, যদি নৌ কর্মকর্তারা ব্যর্থ হন। আমরা অন্তত মাথা উঁচু রাখতে পারব। কারণ আমাদের অন্তত আরেকজন প্রথম! প্রথম নারী জয়েন্ট চিফ অব স্টাফ রয়েছে।

            গত ২০ জানুয়ারি ট্রাম্প শপথ নেওয়ার আগে সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করে সেটির সূচনা করেছেন তিনি।

সূত্র: সিএনএন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *