কক্সবাজার নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর: পরিদর্শনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতীয় ডেস্ক: কক্সবাজার বিমানবন্দরের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারী) তিনি সেখানে পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিনুল হাসিব প্রধান উপদেষ্টাকে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সম্পর্কিত একটি সার সংক্ষেপ প্রধান উপদেষ্টার নিকট উপস্থাপন করা হয়। এ সময় সামরিক ও বেসামরিক সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

            তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিনুল হাসিব জানান, আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে তা আশা করা হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এ বিমানবন্দর থেকে ওঠা নামা করবে তা প্রধান উপদেষ্টাকে জানানো হয়।

            এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছান। অধ্যাপক ইউনূস ও গুতেরেসকে বহনকারী বিমানের চার্টার্ড ফ্লাইটটি আজ দুপুর ১২ টা ৪৮ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে যোগ দেবেন। এছাড়া প্রধান উপদেষ্টা খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *