বান্দরবানে সম্প্রীতির শোভাযাত্রা: শান্তি রক্ষা, পথনাটক, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে শান্তি রক্ষা ও সন্ত্রাসীদের কর্মকান্ড পরিহার করার লক্ষ্যে সম্প্রীতির শোভাযাত্রা, পথনাটক, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ২:৩০ মিনিটে বান্দরবান রাজার মাঠ থেকে জেলার বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী ও বাঙ্গালী সম্প্রদায়ের অংশগ্রহণে বর্ণাঢ্য সম্প্রীতির শোভাযাত্রা করা হয়েছে। পরে বর্ণাঢ্য সম্প্রীতির শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। শান্তি ও সম্প্রীতির বান্দরবান গড়ার লক্ষ্যে এ বিভিন্ন কর্মসূচি আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। সন্ধ্যায় বান্দরবান রাজার মাঠে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

            এর পরে প্রেসক্লাবের সামনে এক পথ নাটক অনুষ্ঠিত হয়। পথ নাটকে পার্বত্য জেলা বান্দরবানের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের কর্মকান্ড আর এর প্রভাবে পর্যটনে ক্ষতির চিত্রগুলো সুন্দরভাবে তুলে ধরেন নাট্যকর্মীরা। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে পাহাড়ি জনগোষ্ঠী পাশাপাশি বিভিন্ন মসজিদের ইমাম, বৌদ্ধ বিহারের ভিক্ষু এবং ছাত্র সমাজের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন।

            এ সময় বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ নামে একটি সশস্ত্র সংগঠন যেভাবে সশস্ত্র কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এর ফলে পর্যটনখাত ও সকল উন্নয়নখাতে এর বিরুপ প্রভাব পড়ছে। বক্তারা আরো বলেন, সামান্য কয়েকজন বিপদগামী যুবকেরা সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। এ সংগঠনে তাদের সদস্য সংখ্যা অতি নগন্য। এ সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলের প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। সমাবেশে বক্তারা পার্বত্য এলাকার উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি পাহাড় থেকে সকল সন্ত্রাসীদের নির্মূল ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের গতি বৃদ্ধির আহবান জানান।

            সমাবেশে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ম্রো স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি তনয়া ম্রো, বান্দরবান হোটেল মোটেল রির্সোট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, শিক্ষাবীদ ক্যশৈপ্রু খোকা, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উনিহ্লা মারমা, বম সোশ্যাল কাউন্সিলরের সভাপতি লাল মুন থাং বম, ইমাম, বৌদ্ধ ভিক্ষু ও বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী নেতৃবৃন্দ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *