বান্দরবানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সমাবেশ

মো:তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে বান্দরবান শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামী বান্দরবান পৌরসভা শাখা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

            প্রধান অতিথি অধ্যাপক মজিবুর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষের আস্থার স্থল বাংলাদেশ জামাত ইসলাম। দীর্ঘ ১৬ টি বছর বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে জিম্মি করে রেখেছিল এ স্বৈরাচার সরকার। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে। গত ১৬ টি বছর বাংলাদেশ জামাত ইসলামীর উপর যে নির্যাতন চালানো হয়েছে অন্য কোন দলের উপর তেমনটা করা হয়নি। বাংলাদেশ জামাতে ইসলামীর সারা বাংলাদেশে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ৩০০ আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে এ কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা। বাংলাদেশ জামাত ইসলামিকে সকলকে সহযোগিত করার আহ্বান করেন।

            এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামি বান্দরবান পৌর শাখার আমির মোঃ হারুনুর রশিদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর বান্দরবান পার্বত্য জেলার আমির এস এম আব্দুস সালাম আজাদ, জেলার নায়েবে আমীর মো: আবুল কালাম, সেক্রেটারি আব্দুল আউয়াল, বাংলাদেশ জামাতে ইসলামী বান্দরবান জেলা শাখার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *