রাশিয়া প্রথমবার আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়ল ইউক্রেনে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়েছে ইউক্রেনে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে মিসাইলটি ছোড়া হয়েছে এ দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, মিসাইলটি ছোড়া হয়েছে রাশিয়ার আসট্রাখান থেকে। ভোলোগোরোদের দক্ষিণ-পূর্ব দিকের এ অঞ্চলটি কাস্পিয়ান সাগরের পাশে অবস্থিত। আন্তঃমহাদেশীয় মিসাইলগুলোর রেঞ্জ বা দূরত্ব কয়েক হাজার কিলোমিটার হতে পারে। এই মিসাইলটি বিস্ফোরক ছাড়াও পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে।

            দেশটির বিমানবাহিনী আরও জানিয়েছে রাশিয়া তাদের দানিপ্রো অঞ্চলের দোকানপাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ভোররাতে এ হামলা চালায়। তবে এতে তাদের অবকাঠামো কেমন ক্ষতিগ্রস্থ হয়েছে সে বিষয়টি স্পষ্ট করেনি তারা। এছাড়া শক্তিশালী এ আন্তঃমহাদেশীয় মিসাইলটি আটকানো হয়েছে কিনা সেটি জানায়নি তারা। তবে রাশিয়ার ছোড়া ছয়টি কেএইচ-১০১ ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

            ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় তিন বছরে পা দিতে যাওয়া এ যুদ্ধ গত কয়েক মাস ধরে অনেকটা আড়ালে ছিল। তবে রাশিয়া হঠাৎ করে আবারও দ্রুত সময়ের মধ্যে ইউক্রেনের বিশাল একটি অংশ দখল করে নিয়েছে। এরপর রাশিয়ায় মার্কিন ও ব্রিটিশ দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইউক্রেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *