রাশিয়ার প্রেসিডেন্ট দায়িত্ব নিলেন পুতিন: শপথ নিয়ে বললেন আমরা একসঙ্গে জয়ী হব

আন্তর্জাতিক ডেস্ক: ভ্লাদিমির পুতিন পঞ্চম বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট দায়িত্ব নিলেন। মঙ্গলবার (৭ মে) প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পুনরায় শপথ গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শপথ অনুষ্ঠানে তিনি বলেছেন, রাশিয়া বর্তমানে যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সে পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং বিজয়ীর বেশে তাদের উত্তরণ ঘটবে। মস্কোর সেন্ট এন্ডু হলে হওয়া এ শপথ অনুষ্ঠানে আড়াই হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন। যারমধ্যে বিদেশি কূটনীতিক ছাড়াও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন।

            রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, গৌরবের সঙ্গে আমরা এ কঠিন সময় পার করব এবং আরও শক্তিশালী হব। আমরা এক ও মহান একটি জাতি। আমরা একসঙ্গে সব বাধা অতিক্রম করব, যা পরিকল্পনা করেছি তা অর্জন করব এবং একসঙ্গে বিজয়ী হব। ৭১ বছর বয়সী পুতিন প্রেসিডেন্টের পদকে নিজের জন্য একটি ‘বড় সম্মান’ হিসেবে দেখেন এবং এটি তার জন্য একটি পবিত্র দায়িত্ব। এছাড়া ইউক্রেনে যুদ্ধরত সেনাদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন। তিনি বলছেন, আমাদের জয় হবে এ আত্মবিশ্বাস নিয়ে এগোচ্ছি আমরা। এছাড়া পশ্চিমাদের সঙ্গে সংলাপের ব্যাপারেও কথা বলেছেন পুতিন। তিনি জানিয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে প্রস্তুত আছে রাশিয়া। তবে সবকিছু হতে হবে সমতার ভিত্তিতে।

            ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। এরপর থেকে কেটে গেছে দুই বছরের বেশি সময়। রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের বড় একটি অংশ দখল করে রেখেছে।

সূত্র: এএফপি

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *