ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ভাষণ: যুক্তরাষ্ট্রের উদ্দেশে প্রতিশোধের তিন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার টেলিভিশনে দেওয়া এ ভাষণে ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন তিনি। ভাষণে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ ও তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

            কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তার এ ভাষণ বিশ্লেষণ করে বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার ভাষণে যুক্তরাষ্ট্রের উদ্দেশে অন্তত তিনটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন। প্রথমত, খামেনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে পারমাণবিক আলোচনায় যখন অংশ নিচ্ছিল, ইসরায়েলের প্রথম দফার হামলা ঠিক তখন হয়েছিল। সে সময় ইরানের পক্ষ থেকে কোন ধরনের সামরিক উত্তেজনা বা কঠোর প্রতিক্রিয়ার আলামত ছিল না। দ্বিতীয়ত, তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, আমেরিকানদের জানা উচিত যে, ইরান কখন আত্মসমর্পণ করবে না। আর আমেরিকার যেকোন সামরিক হস্তক্ষেপ ইরানের পক্ষ থেকে এমন পাল্টা প্রতিক্রিয়া আনবে। যার ক্ষয়ক্ষতি হবে অপূরণীয়। তৃতীয়ত, তিনি বলেন, সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া ইসরায়েলের দুর্বলতার প্রতিফলন।

সূত্র: আল জাজিরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *