ইরানের বিপ্লবী গার্ডের নির্দেশ: কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি শহর খালি করার

আন্তর্জাতিক ডেস্ক: আগামী কয়েক ঘণ্টার মধ্যে দখলদার ইসরায়েলের অধিকৃত শহরগুলো লক্ষ্য করে হামলা চালানোর সতর্কতা দিয়েছে ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড। তারা ইসরায়েলিদের শহর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (১৭ জুন) মধ্যরাতে হিব্রু ভাষায় দেওয়া বিপ্লবী গার্ড সতর্কতা বার্তা দিয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরানি বিপ্লবী গার্ডের এরোস্পেস ফোর্স অধিকৃত অঞ্চল (ইসরায়েল) লক্ষ্য করে নির্ভুল হামলা চালাবে। অধিকৃত অঞ্চলের যে কোনো শহর, অবকাঠামো অথবা (সামরিক) কেন্দ্র  বৈধ সামরিক হামলার বিষয়বস্তু হিসেবে বিবেচিত হবে। আপনাদের এ মুহূর্তে বাধ্যতামূলকভাবে এসব শহর ছাড়তে হবে।

            এরআগে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছিল, ইসরায়েলে সবচেয়ে বড় ও তীব্র হামলা চালানো হবে। এতে বলা হয় এ হামলা চালাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্র: আইআরজিসি

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *