বান্দরবানে অনুমোদন পেল এনসিপি জেলা সমন্বয় কমিটি

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষে অনুমোদন দেওয়া হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২৯ সদস্য বিশিষ্ট জেলা সমন্বয় কমিটি । শুক্রবার (১৩ জুন) সকালে জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে দায়িত্ব পেয়েছেন প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান সোহেল, যুগ্ম সমন্বয়কারী তপন মারমা, লুক চাকমা, আ.হ.ম. সায়েম, অংথুই মারমা, আব্দুল্লাহ আল মামুন, মো. মিজানুর রহমান আখন্দ, এসিং মারমা, খালেদ মোশাররফ মাসুদ, আশরাফুল ইসলাম ও আব্দুল গফুর। কমিটিতে সদস্য দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হাসান, বিপ্লব চাকমা, বিনয় জ্যোতি চাকমা, আব্দুল্লাহ আল নোমান, গোলাম মোস্তফা, তৌকির আযাদ অভি, আল মামুন, আলী হায়দার রাব্বী, এহতেশামুল হক, ফিলিপ ত্রিপুরা, রাশেদুল, লাল পেখতার বম, অংচিং মারমা (লামা), সাজেদা বেগম, ইয়াছমিন নূরী আক্তার, মোহাম্মদ ফাহিম, কামরুজ্জামান সিয়াম ও শাহরিয়ার সাকিব।

            গত ৫ জুন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে বান্দরবান জেলা সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছে। স্বাক্ষরিত পত্রে জানানো হয়, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *