ফিলিস্তিনকে স্বাধীর রাষ্ট্র স্বীকৃতি: সরে এলো ফ্রান্স যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: চলতি মাসের মাঝামাঝিতে নিউইয়র্কে ফিলিস্তিনকে নিয়ে সম্মেলন হতে যাচ্ছে। সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে হতে যাওয়া সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছিল যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে দেশ দুটি পরিকল্পনাটি আপাতত বাদ দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডেল ইস্ট আই। ১৭ থেকে ২০ জুন হতে যাওয়া সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে লবিং করছিল ফ্রান্স। তারা ইউরোপের অন্যান্য দেশকে তাদের সঙ্গে যোগ দিতে বলছিল।

            ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফরাসি কর্মকর্তারা ইসরায়েলিদের জানিয়েছে তারা আসন্ন সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না। এর বদলে তারা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পথ তৈরি করবে। যার মধ্যে থাকবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, ফিলিস্তিনি সরকারকে ঢেলে সাজানোর প্রস্তাব। সঙ্গে থাকবে গাজায় স্থায়ী যুদ্ধ বিরতির প্রস্তাব।

            বিশ্বের ১৪৭ টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। তবে ইউরোপের বেশিরভাগ দেশ এক্ষেত্রে অনীহা দেখিয়েছে। এমন সিদ্ধান্ত নিতে হলে ইসরায়েলের অনুমতির প্রয়োজন হবে এবং আরব দেশগুলোকে এর বদলে কিছু দিতে হবে।

সূত্র: মিডেল ইস্ট আই

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *