যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প বিরুদ্ধে বিক্ষোভ: মাস্ক পরিহিতদের গ্রেপ্তারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার প্রধান শহর লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভে মাস্ক পরিহিত যেসব লোকজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন তাদের গ্রেপ্তার করতে পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্যদের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ নির্দেশ দিয়েছেন। পুলিশ এবং ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে হামলা ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে এ পর্যন্ত ২ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

            সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সংঘাতের ব্যাপ্তি ও তীব্রতা বাড়তে থাকে এবং প্যারামাউন্টের বাইরেও শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি অত্যন্ত গুরুতর রূপ নেওয়ার আগেই  গতকাল শনিবার লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয় মার্কিন সামরিক বাহিনীর অধীন আধাসামরিক সংস্থা ন্যাশনাল গার্ডের ২ হাজার সদস্য। রকারি ভবন ও দপ্তরগুলোতে বিক্ষোভকারীদের সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য সে সব ভবন-দপ্তরের আশেপাশে অবস্থান নিয়েছেন ন্যাশনাল গার্ডের সদস্যরা।করা হচ্ছে।

            গত ৬ জুন লস অ্যাঞ্জেলেসে নথিবিহীন অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযানে নামে ক্যালিফোর্নিয়া পুলিশ এবং যুক্তরাষ্ট্রের কাস্টমস বিভাগের আইন প্রয়োগকারী বাহিনী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। সে অভিযান চলাকালে লস অ্যাঞ্জেলেসের উপশহর প্যারামাউন্টে পুলিশ ও আইসিই সদস্যদের সঙ্গে সংঘাত শুরু হয় অভিবাসন প্রত্যাশীদের।

            প্যারামাউন্ট উপশহরটি মেক্সিকো ও লাতিন আমেরিকার দেশগুলো থেকে আসা অভিবাসী অধ্যুষিত। এ সব অভিবাসীদের বেশিরভাগের বসবাসের বৈধ নথিপেত্র নেই এবং তারা নিজেদের মধ্যে স্প্যানিশ ভাষায় কথা বলেন।

সূত্র : এএফপি

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *