মার্চ ফর গাজা: বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের

বিশেষ খবর ডেস্ক: ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাতে র‌্যালি ও বিক্ষোভ সমাবেশন করে বাংলাদেশের মানুষ। শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশের মানুষ মার্চ ফর গাজা নামে র‌্যালি ও বিক্ষোভ সমাবেশন করেছে। যা আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ ফলাও করে প্রচার করা হয়েছে। গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে এমন আয়োজন বেশিরভাগ সময় দেখা যায় ইয়েমেন, তুরস্ক, লেবাননের মতো দেশগুলোতে। এবার এতে সামিল হয়েছে ঢাকা বাংলাদেশ।

            বাংলাদেশের এ র‌্যালি নিয়ে বার্তাসংস্থা এপি প্রতিবেদন করেছে। সংবাদ মাধ্যমটি তাদের শিরোনাম করেছে, বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের র‌্যালি। এপি সংবাদের ভেতরে লিখেছে, হাজারো বিক্ষোভকারীর বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র‌্যালি করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের সঙ্গে ছিল কয়েকশ ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’ এর মতো স্লোগান দেয়। এপির এ সংবাদটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। সেখানে তারা ফলাও করে প্রচার করে তাদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্র মোদির ছবিতে ‘জুতাপেটা’ করেছেন বাংলাদেশের মানুষ। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ এ র‌্যালি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তারা তাদের শিরোনামে লিখেছে, ১০ লাখ বাংলাদেশি প্রকাশ্যে ইসরায়েল সংশ্লিষ্ট পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন।

            ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এ খবরটি প্রকাশ করেছে। প্রতিবেদনে ইসরায়েলের প্রতি বাংলাদেশের মানুষের নিন্দার কথা জানিয়েছে। অপরদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বার্তাসংস্থা রয়টার্সের কয়েকটি ছবি প্রকাশ করেছে। এরমাধ্যমে দেখিয়েছে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে আছেন। মার্চ ফর গাজা অংশ নেওয়া শাওন আহমেদ নামে এক শিক্ষার্থী জানিয়েছেন, এ র‌্যালিতে কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে। মানুষ এত বেশি ছিল যে র‌্যালির মূলস্থল সোহরাওয়ার্দি উদ্যানে অনেকে প্রবেশ করতে পারেননি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *