বান্দরবানে সাংগ্রাই উৎসব উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক অনুদান প্রদান

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: সাংগ্রাই উৎসব উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ করা হয়। শনিবার (১২ এপ্রিল) সকালে সেনা জোনের মাল্টিপারপাস শেডে মোট ৬ টি পাড়া, ৬ টি সংগঠন সহ ১৯ জনকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

            লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।

            প্রধান অতিথি বলেন,সবাইকে জানাই সাংগ্রাই উৎসবের শুভেচ্ছা। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে ছিল,আছে এবং ভবিষ্যতে থাকবে। । এ আনন্দ উৎসবে সামান্য সহায়তার মাধ্যমে তাদের মুখে হাসি ফুটুক। যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যতে জেলার সকল মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখব।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *