মার্কিন হামলার হুমকি ইরানে: অগ্রহণযোগ্য মন্তব্য রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মিত্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি অগ্রহণযোগ্য এ মন্তব্য করেছে মস্কো। পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলো ইউরেনিয়ামের উচ্চ মজুতের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা গড়ে তোলার গোপনীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে ইরান কাজ করছে বলে অভিযোগ তুলেছে। যদিও তেহরান বরাবরের মতো এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কেবল বেসামরিক পারমাণবিক জ্বালানি শক্তি কর্মসূচি নিয়ে কাজ করছে। তেহরান বলেছে, তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক জ্বালানির উদ্দেশ্যে।

            একই সঙ্গে সতর্ক করে দিয়ে রাশিয়া বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা ফেলা হলে তা সম্ভাব্য বিপর্যয়কর ফলাফলের দিকে ধাবিত হতে পারে। বৃহস্পবিার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দিয়েছেন।

            মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ইরানের বিরোধীদের সামরিক বাহিনীর ব্যবহার অবৈধ এবং অগ্রহণযোগ্য। বাইরে থেকে ইরানের পারমাণবিক অবকাঠামো স্থাপনায় বোমা হামলার হুমকি অনিবার্যভাবে এক অপরিবর্তনীয় বৈশ্বিক বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। এসব হুমকি একেবারে  গ্রহণযোগ্য নয়। এ হামলার পরিণতি, বিশেষ করে যদি পারমাণবিক অবকাঠামোতে হামলা হয়, তাহলে তা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারে।

            মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান পারমাণবিক কর্মসূচির বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে কোন চুক্তিতে না পৌঁছায় তাহলে ইরানে বোমা হামলা চালানো হবে এ হুমকি দেন। এ হুমকির পর এ অঞ্চলে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: রয়টার্স।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *