ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠক: প্রবেশে অননুমতি পায়নি রয়টার্স এপির সাংবাদিকরা

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি), রয়টার্স আরও কিছু সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ মিডিয়া কভারেজ নিয়ে নতুন যে নীতি গ্রহণ করেছে। সেটির অংশ হিসেবে এসব সংবাদ মাধ্যমের সাংবাদিক প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হয়নি। গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, ওভাল অফিসের মতো ছোট জায়গায় কোন সংবাদ মাধ্যমের প্রতিনিধিতের প্রবেশ করতে দেওয়া হবে সেটি ঠিক করবে হোয়াইট হাউজ। এদিকে এপি কয়েকদিন আগে ঘোষণা দেয় ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী তারা মেক্সিকো উপসাগরকে আমেরিকা উপসাগর হিসেবে অভিহিত করবে না। এরপর তাদের সাংবাদিককে ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে ঢুকতে না দেওয়ার ঘটনা ঘটল।

            রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউজ এপির ফটোগ্রাফার, রয়টার্স, হাফপোস্ট তাগেসপিগেলের তিন প্রতিবেদককে মন্ত্রিসভার বৈঠকে ঢুকতে বাধা দেয়। তবে এবিসি, নিউজম্যাক্সের টিভি ক্রু, সঙ্গে এক্সিওস, দ্য ব্লাজ, ব্লুমবার্গ নিউজ এবং এনপিআর সাংবাদিকদের এ ইভেন্ট কভারের অনুমতি দেওয়া হয়। এর মধ্যে এপি, রয়টার্স ও ব্লুমবার্গ স্থায়ীভাবে মার্কিন প্রেসিডেন্টের ইভেন্ট কভার করে থাকে। এ ৩ টি প্রতিষ্ঠান বিশ্বব্যাপী মার্কিন প্রেসিডেন্টের খবর পৌঁছে দেয়। ফলে তাদের প্রতিনিধিদের ঢুকতে না দেওয়া ঠিক হয়নি।

            হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছে, সুপরিচিত সংবাদ মাধ্যমগুলোকে ট্রাম্পের দৈনিক কার্যক্রমের খবর সংগ্রহ করতে দেওয়া হবে। ছোট জায়গায় যে সব ইভেন্ট হবে সেখানে কারা অংশ নিতে পারবে, সেটি নিয়ে ভাবা হচ্ছে। হোয়াইট হাউজে ‘পুল সিস্টেমে’ নির্দিষ্ট টেলিভিশন, রেডিও, বার্তাসংস্থা, পত্রিকা এবং ফটো সাংবাদিকদের ইভেন্ট কভার করতে দেওয়া হয়। এরপর তারা অন্যদের সঙ্গে এসব ইভেন্টের তথ্য আদানপ্রদান করে।

            হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি আরও জানিয়েছে, পাঁচটি বড় ক্যাবল ও ব্রডকাস্ট টেলিভিশন রোটেশন পদ্ধতিতে জায়গা পাবে। এছাড়া হোয়াইট হাউজ তাদের নিজস্ব সম্প্রচার শুরু করবে। অপরদিকে পত্রিকা ও রেডিও সাংবাদিকদের রোস্টার প্রক্রিয়া চলমান থাকবে। সঙ্গে নতুন সংবাদ মাধ্যম ও রেডিও হোস্টদের সুযোগ দেওয়া হবে।

সূত্র: রয়টার্স

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *