বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি: শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে সরকার

বিশেষ খবর ডেস্ক: বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানিয়েছে।

            পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং বলা হয়, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে। শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রতীক্ষা করবে বাংলাদেশ। এ ছাড়া ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে। সেটি সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার বিষয়।

            এদিকে, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টকে স্বাগত জানিয়েছে সরকার। প্রতিবেদনটি যে কোনো মানুষের বিবেককে নাড়া দেবে। প্রতিবেশী ভারত সে বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে এ আশা প্রকাশ করেন সরকার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *