বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি: ভারতীয় সেনাপ্রধান যা বললেন

বিশেষ খবর ডেস্ক: বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনও পক্ষের জন্য ভালো বয়ে আনবে না। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন তিনি।

            ভারতের সেনাবাহিনীর আর্মি ডে আগে সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমরা প্রতিবেশী। আমাদের একসাথে থাকতে হবে। একে অপরকে বুঝতে হবে এবং কোন ধরনের শত্রুতা আমাদের একে অপরের স্বার্থের জন্য ভালো হবে না। ভারতীয় এ সেনাপ্রধান বলেন, সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান যে মন্তব্য করেছিলেন আমি আপনাকে সেটি মনে করিয়ে দিতে চাই। কৌশলগত দিক থেকে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দিক থেকে বিষয়টা একই। কৌশলগত কারণে আমাদের জন্যও বাংলাদেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সীমান্তের বেশিরভাগ ভারতের সঙ্গে এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ছোট একটি অংশ মিয়ানমারের সঙ্গে রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনও ‘সমস্যা নেই’ দাবি করেছেন জেনারেল দ্বিবেদী।

            ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশে যখন ক্ষমতার পালাবদল ঘটল, তখন থেকে আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এমনকি গত ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সে আমাদের কথা হয়েছে। সামরিক সহযোগিতার বিষয়ে বলা যায়, সেটি আবারও আগের মতো চলছে। আমাদের কর্মকর্তারা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন। এ বিষয়ে কোন ছাড় নেই। কেবল একটি বিষয় হল, যে যৌথ মহড়া চালানো হতো, এখনকার পরিস্থিতির কারণে আমরা কিছু সময়ের জন্য সেটি স্থগিত করেছি। পরিস্থিতির উন্নতি হলে সে মহড়াও হবে।

            গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এ মাঝে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বললেন। বার্ষিক এ সংবাদ সম্মেলনে নির্বাচিত সরকারের বিষয়ে উপেন্দ্র দ্বিবেদী বলেন, লাদেশে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। সেদিক থেকে সেনাবাহিনী পর্যায়ে এখন পর্যন্ত দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম সঠিক রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *