যুক্তরাষ্ট্রের অসহযোগী দেশের তালিকাভুক্ত ভারত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কথিত মিত্র ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় যুক্ত করেছে। এর আগে ছিল ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলার। দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ভারতকে অসহযোগী দেশর তালিকাভুক্ত করে। শুক্রবার (১৩ ডিসেম্বর) আইসিই বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক খবরে জানিয়েছে। মার্কিন কর্তৃপক্ষ এ তালিকায় এমন দেশগুলোর নাম উল্লেখ করে থাকে যারা প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক মাসের মধ্যে দায়িত্ব নিতে যাচ্ছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন। চূড়ান্ত আদেশ প্রাপ্ত কয়েক হাজার ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হতে পারে।

            আইসিই জানায়, তালিকাভুক্ত দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছে। এর মধ্যে ভারতীয় অভিবাসীই ১৮ হাজার। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে প্রায় ৯০ হাজার ভারতীয়কে আটক করা হয়েছে। যাদের অধিকাংশ পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্র প্রদেশের। ভারতীয় অনেক অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে বৈধতার পাওয়ার চেষ্টা করলে প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ। বৈধতার আবেদনে সাধারণত দু-তিন বছর সময় লেগে যায়।

            যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্কে চ্যালেঞ্জ তৈরি করতে পারে মনে করেন বিশেষজ্ঞরা। এর মধ্যে আরও খারাপ খবর পেয়েছে ভারত। দেশটিকে দেওয়া সবচেয়ে সুবিধা প্রাপ্ত দেশের (এমএফএন) মর্যাদা বাতিল করেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। এর ফলে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এ আশঙ্কা তৈরি হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *