বান্দরবানের জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে শিক্ষার্থীদের মত বিনিময়

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোরর্টার, বান্দরবান: ‘বান্দরবানে জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে বান্দরবান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রতিপাদ্য বিষয় ছিল শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা ছাত্রদলের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

            মতবিনিময় সভায় বক্তারা বলেন, অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। ক্যাম্পাসে মারামারি হানাহানি না করে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে যাতে অগ্রগতি করা যায়। সে বিষয়ে সব সময় বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ আজকের ছাত্ররা হবে আগামীর ভবিষ্যৎ। তাই সুন্দর বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের ছাত্রদের ঐক্যবদ্ধভাবে দেশ নির্মাণে কাজ করতে হবে। পরবর্তীতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন গঠন মূলক বক্তব্য প্রদান ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মুক্ত মতামত গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

            এ মতবিনিময় সভায়র সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি আবু বক্কর সিদ্দিক। এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদল কমিটির সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত। আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মাসুম বিল্লাহ, রাজু আহমেদ, বান্দরবান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও ছাত্রদলের নেতাকর্মী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *