ভারতের নতুন সেনাপ্রধান নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হলেন তিনি। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর সহকারী প্রধান (‘ভাইস চিফ অব আর্মি স্টাফ’ বা ভিসিওএএস) পদে দায়িত্ব পাল করছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

            ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ জুন অবসর নিয়েছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। সে দিন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী তার স্থলাভিষিক্ত হবেন। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনীর ‘ভাইস চিফ অব আর্মি স্টাফ’ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। আর এর চার মাসের মধ্যে সেনাপ্রধান হিসেবে পদোন্নতি পেলেন তিনি।

            ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মির রাইফেলস রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। ‘ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি’ এবং ‘ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি’র সাবেক এ কর্মকর্তা অতীতে ‘ডেপুটি চিফ অব আর্মি স্টাফ’ এবং ‘ডিরেক্টর জেনারেল অব ইনফ্যান্ট্রি’র মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *