ডিক্রিতে সাক্ষর করেন পুতিন: মার্কিন সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া জুড়ে যাবতীয় মার্কিন সম্পত্তি বাজেয়াপ্ত করা সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ডিক্রি জারিতে মার্কিন সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন পুতিন। বৃহস্পতিবার তিনি স্বাক্ষর পর থেকে সেটি আইনে পরিণত হয়েছে এ বিষয়টি জানিয়েছে মস্কো টাইমস। গত বছর রুশ বাহিনীর ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম ও অন্যান্য ব্যাংকে গচ্ছিত রাশিয়ার ৩০ হাজার কোটি ডলার ফ্রিজ করেছিল ওয়াশিংটন। মস্কোর প্রতি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।

            সে পদক্ষেপের জবাবে ২০২৩ সালে একটি আইন জারি করেছিল মাস্কো। সে আইনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক রাশিয়ায় ‍সম্পত্তি কিনেছেন বা বিনিয়োগ করেছেন, তারা যদি তাদের সম্পত্তি বিক্রি করতে চান বা বিনিয়োগ প্রত্যাহার করতে চান তাহলে তাদের রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে অনুমতি নিতে হবে।

            যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে একটি ইউক্রেনে সামরিক সহায়তা বাবদ দু’টি বিলে স্বাক্ষর করেন। একটি বিলে ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা প্যাকেজ প্রদান এবং অপর বিলে রাশিয়ার জব্দ করা সম্পত্তি থেকে সে প্যাকেজ ক্রয়ের অর্থ সংগ্রহের উল্লেখ রয়েছে। বাইডেন বিল দু’টিতে স্বাক্ষরের এক মাস পর ডিক্রিতে স্বক্ষর করলেন পুতিন।

            রুশ রাজনীতি বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের শাস্তিমূলক ব্যবস্থার যথাযথ জবাব দিতে এ ডিক্রিটি জারি করেছে ক্রেমলিন।

রাশিয়ায় মার্কিন নাগরিকদের মালিকানাধীন রিয়েল এস্টেট, ব্যক্তিগত সম্পত্তি, পুঁজি, শেয়ার প্রভৃতির ওপর এ ডিক্রি কার্যকর হবে এটি জানা গেছে। মার্কিন নাগরিকদের সম্পত্তির তালিকা তৈরিতে মস্কো ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের দল গঠন করেছে এ বিষয়ে জানা গেছে।

সূত্র: মস্কো টাইমস

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *