রুমা সোনালী ব্যাংক ডাকাতি: ব্যাংক ম্যানেজার অপহরণ, ছিনিয়ে নিয়ে যায় ১৪ টি অস্ত্র

স্টাফ রিপোটার, বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় রুমা সোনালী ব্যাংক ডাকাতি করে সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় লুট করে ১ কোটি ৫৯ লক্ষ টাকা। এ ঘটনায় ছিনিয়ে নিয়ে যায় আনসার সদস্যদের ১৪টি অস্ত্র। অপহরণ করে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে। মঙ্গলবার রাত ৯ টায় রুমা সদরে এ ব্যাংক ডাকাতি ঘটনা ঘটেছে। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

            স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রুমা উপজেলা পরিষদ এলাকা ঘেরাও করে ৬০ থেকে ৮০ জন সশস্ত্র সন্ত্রাসী। কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা এ ঘটনায় জড়িত রয়েছে এ ধারণা কররেছেন স্থানীয় জনসাধারণ।

            রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি করেছে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীরা। সে সাথে ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে। ব্যাংকের নিরাপত্তায় থাকা পুলিশদের অস্ত্র ও উপজেলা পরিষদের নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে। সে সাথে মসজিদ ঘরে নামাজরত মুসল্লিদের সব মোবাইল নিয়ে যায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *